News Bangla 24 BD | সোনমকে প্রেমিকের উপহার - News Bangla 24 BD
News Head

সব বিষয়ে খোলাখুলি উত্তর দিতেই পছন্দ করেন অভিনেত্রী সোনম কাপুর। তবে নিজের লাভ লাইফ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি।

অনেকদিন ধরেই আনন্দ আহুজার সঙ্গে তার প্রেমের সম্পর্কের গুঞ্জন বলিপাড়ায় উড়ছে। কিন্তু বিষয়টি সব সময়ই নাকচ করেছেন এই অভিনেত্রী।

গত আগস্টে রুস্তম সিনেমার সাফল্যের পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন সোনম এবং আনন্দ। এরপর তাদের একটি পারিবারিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে এ জুটি পরস্পরের হাত ধরা অবস্থায় ছিলেন। এ গুঞ্জনে আরো হাওয়া দিয়েছে সম্প্রতি ইন্সটাগ্রামে এক বন্ধুর সঙ্গে সোনমের কথোপকথন।

সম্প্রতি ৩১ বছর বয়সি এ ফ্যাশন ডিভা ইন্সটাগ্রামে তার একটি ছবি পোস্ট করেন। এতে তিনি সাদা রঙের একটি পোশাক এবং ডেনিমের একটি জ্যাকেট পরা ছিলেন। ছবিতে সোনমের ঘনিষ্ঠ বন্ধু মাসাবা গুপ্তা মন্তব্য করেন, জ্যাকেটটি তার পছন্দ হয়েছে। উত্তরে সোনম জানান, জ্যাকেটটি তাকে উপহার দিয়েছে আনন্দ আহুজা। স্বাভাবিকভাবেই কথিত প্রেমিকের কাছ থেকে সোনমের উপহার বিষয়টি সবার নজরে এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ