News Bangla 24 BD | জাবিতে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের মারধরের শিকার সাংবাদিক - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

জাবিতে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের মারধরের শিকার সাংবাদিক


জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ডেইরী গেটে চাঁদাবাজির তথ্য অনুসন্ধান করতে গিয়ে ছাত্রলীগ কর্মীদের মারধরের শিকার হয়েছে দৈনিক কালবেলা পত্রিকার  সাংবাদিক মুহাম্মদ মূসা।

মঙ্গলবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি কার্যলয়ের পেছনে মারধরের এ ঘটনা ঘটে।

মারধরের শিকার মুসা জানায়, ডেইরী গেটে চাঁদাবাজির খবর পেয়ে জাবি প্রেসক্লাবের সভাপতি রিজু মোল্লার নির্দেশে প্রেসক্লাবের  সাংবাদিক সাগর কর্মকারসহ সেখানে যান তিনি। পরবর্তীতে ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমানের অনুসারী ছাত্রলীগ কর্মী আকিক হোসেন সিয়াম ও সানজিদ ফেরদৌস ঐ চাঁদাবাজকে ধরে আনার সময় বিএনসিসি কার্যলয়ের পেছনে আসলেই দৌড়ে গিয়ে মারধর করে রাজীব আহমেদ রাসেলসহ তার অনুসারীরা।

এসময় মুসা তার ফোনে ভিডিও করতে গেলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ  রাসেলের নির্দেশে তার অনুসারী মিলে মুসাকে এলোপাথারি মারধর করে।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ