News Bangla 24 BD | প্রভাবশালী নারীদের তালিকায় সানি - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

বলিউড অভিনেত্রী সানি লিওন। পর্নো তারকা হিসেবে তার পরিচিতি থাকলেও বলিউড অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। এবার প্রভাবশালী নারীদের তালিকায় নাম উঠেছে এই অভিনেত্রীর। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর বিবিসি চতুর্থবারের মতো ১০০ প্রভাবশালী নারীর তালিকা তৈরী করেছে। এতে জায়গা করে নিয়েছেন সানি লিওন। উচ্চ প্রোফাইল, উদ্যোক্তা, প্রকৌশলী, খেলোয়াড়, নারী ব্যবসায়ী, ফ্যাশন আইকন এবং শিল্পীদের মধ্যে থেকে এই তালিকা তৈরী করেছে বিবিসি।

সানি লিওন ছাড়াও এ তালিকায় আরো ভারতীয় নারী জায়গা পেয়েছেন। এ চার নারী হলেন, গৌরি চিন্দারকার, মল্লিকা শ্রীনিবাসন (চেন্নাই), নেহা সিং (মুম্বাই) এবং সালুমারাডা থিম্মাক্কা (কর্ণাটক)। গৌরি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী, মল্লিকা ট্র্যাক্টর কোম্পানির কর্ণধার। বাকি দুজনের একজন পরিবেশবিদ অন্যজন সমাজকর্মী।

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বি বস-৭ সিজনের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন সানি লিওন। ২০১২ সালে ‘জিসম-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সানি। গত সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে র‌্যাম্পে হাঁটেন তিনি। বর্তমানে বলিউডের একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ