News Bangla 24 BD | রাতের অনুষ্ঠানে তামান্নার পারিশ্রমিক ১.২ কোটি - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

রাতের অনুষ্ঠানে তামান্নার পারিশ্রমিক ১.২ কোটি


দুধে আলতা গায়ের রঙ বলতে যা বোঝায় দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া তেমনটাই। এ জন্য তাকে ‘মিল্ক বিউটি’ নামেও ডাকা হয়। অভিনয় দিয়ে এরই মধ্যে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে বাহুবলি-দ্য বিগিনিং সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার পাল্লাটা আরো ভারী করেছেন এ অভিনেত্রী।

সিনেমায় আইটেম গানে পারফর্ম করে দর্শক হৃদয়ে শিহরণ জাগাতে জুড়ি নেই তামান্নার। শোনা যাচ্ছে, সম্প্রতি থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে একটি অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব পেয়েছেন এ অভিনেত্রী। এ জন্য আয়োজকদের কাছে মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

নতুন বছরকে স্বাগত জানাতে আগামী ৩১ ডিসেম্বর মধ্যরাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে চেন্নাইয়ের একটি প্রসিদ্ধ হোটেল। এ অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অনুরোধ করা হয় তামান্নাকে। এ অভিনেত্রীও পারফর্ম করতে রাজি হয়েছেন। তবে এ জন্য কর্তৃপক্ষের কাছে ১ কোটি ২০ লাখ রুপি দাবি করেছেন তিনি। আর খুশি মনেই এ দাবি মেনে নিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

তামান্না অভিনেত্রী সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দেবী। হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পেয়েছে তুতাক তুতাক তুতিয়া এবং তেলেগু ভাষায় অভিনেত্রী শিরোনামে। ২০১৭ সালের ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে তামান্না অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন। এছাড়া একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ