News Bangla 24 BD | অবিলম্বে সংলাপে বসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করুন- ফখরুল - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

অবিলম্বে সংলাপে বসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করুন- ফখরুল


ইসি পুনর্গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রস্তাব নিয়ে সরকারকে আবারো সংলাপে বসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের জনগণের মনের ভাষা বুঝে অবিলম্বে সংলাপে বসুন। কালক্ষেপণ করবেন না। অবিলম্বে সংলাপে বসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করুন। আসুন অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবনা নিয়ে আলোচনার পথ বের করি। সময় শেষ হয়ে যাওয়ার আগেই আলোচনা করি। আমরাতো আমাদের প্রস্তাব মানতে বলিনি। বলেছি- সব রাজনৈতিকদলের সাথে আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করতে।

রবিবার সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

ডা. মাজহারুল ইসলাম দোলনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, অ্যাডভোকেট রফিক সিকদার, খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ