মাহমুদুর রহমানকে দেখতে হাসপাতালে খালেদা
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ রাতে খালেদা জিয়া ওই হাসপাতালে মাহমুদুর রহমানকে দেখতে যান। এ সময় তাঁর সঙ্গে দলের অন্য নেতারাও ছিলেন। হাসপাতালে গিয়ে খালেদা জিয়া মাহমুদুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
২৩ নভেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পান মাহমুদুর রহমান। ২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে মাহমুদুর রহমান কারাগারে ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 