গীতিকার কবির বকুল ও পরিচালক কাজলের বিরুদ্ধে পরোয়ানা
গীতিকার কবির বকুল ও পরিচালক পিএ কাজলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ শহীদুল আমিন এ পরোয়ানা জারি করেন।
গান নিয়ে প্রতারণার মামলায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী কামাল হোসেন জানান, সুনামগঞ্জের বাউল জবান আলী রচিত ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানটি অনুমতি ছাড়া কয়েকটি শব্দ পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেন গীতিকার কবির বকুল। গানটি ‘পিরীতের আগুন জ্বলে দ্বিগুণ’ ছবিতে ব্যবহার করা হয়।
চলতি বছরের ১৩ এপ্রিল বাউল জবান আলী গীতিকার কবির বকুল ও ছবির পরিচালক পিএ কাজলের বিরুদ্ধে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। গত ২৮ সেপ্টেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। আজ তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।
বাউল জবান আলীর রচিত ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানটি কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ তার ‘রাদেলা দুপুর’ অ্যালবামে গেয়েছিলেন।

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার 