News Bangla 24 BD | ভিডিও ফুটেজে নারীসহ জুপিটার ঘোষ - News Bangla 24 BD
News Head
 বিশ্বকাপে আত্মঘাতী গোল দিয়ে প্রাণ হারাতে হয়েছিল যে খেলোয়াড়ের বিশ্বকাপে মেয়েকে মিস করছেন বাবা, কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট কম টাকায় শিশুদের খেলনা কিনতে ঘুরে আসুন চকবাজারে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক?

রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ শেষেই হঠাৎ গুঞ্জন শোনা যায়, ম্যাচ-ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন রংপুর রাইডার্সের খেলোয়াড় জুপিটার ঘোষ। এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্রিকেটপাড়ায়। জুপিটার ঘোষের দাবি, ‘তাকে ম্যাচ-ফিক্সিং করার জন্য দলের ম্যানেজার সানোয়ার হোসেন প্রস্তাব দেন।’

তবে রংপুর রাইডার্সের খেলোয়াড় জুপিটার ঘোষ এমন দাবি করলেও, ক্রিকেট অনুরাগীদের শুরু থেকেই সন্দেহের তীর ছিল অন্যদিকে। কারণ জুপিটার ঘোষ রংপুরের প্রথম একাদশের কোনো খেলোয়াড় না, এমন কি মাঠে নামার আগে দল যে ১৫ জনের নাম পাঠায় এর মধ্যেও তার নাম ছিল না। কাজেই তার পক্ষে ম্যাচ পাতানো সম্ভব না।

বরং রংপুর রাইডার্স কর্তৃপক্ষ শুরু থেকেই বলে আসছিল দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণেই জুপিটারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবার সেই যুক্তির পক্ষে একটি প্রমাণও পাওয়া গেছে। বেসরকারি একটি টেলিভিশনের প্রতিবেদনে দেখা যায়, জুপিটার ঘোষ এক নারীর সঙ্গে হোটেল লবি পার হচ্ছেন। তবে এই নারী কি তার বান্ধবী! নাকি অন্য কোনো সম্পর্ক তাদের মধ্যে, তা জানা যায়নি। তবে রংপুর রাইডার্স কর্তৃপক্ষের দাবি, এই নারীর সঙ্গেই অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল জুপিটার ঘোষ। আর এজন্যই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, বিপিএলের দ্বিতীয় আসরে সানোয়ার হোসেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের ম্যানেজার থাকা অবস্থায় তার নামে ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল, তাই বিপিএল কর্তৃপক্ষ এবার কোনোরকম ঝুঁকি না নিয়ে রংপুরের ড্রেসিংরুম ও খেলোয়াড়দের ডাগ-আউটে তার প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ