News Bangla 24 BD | কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন - News Bangla 24 BD
News Head
 বিশ্বকাপে আত্মঘাতী গোল দিয়ে প্রাণ হারাতে হয়েছিল যে খেলোয়াড়ের বিশ্বকাপে মেয়েকে মিস করছেন বাবা, কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট কম টাকায় শিশুদের খেলনা কিনতে ঘুরে আসুন চকবাজারে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক?

কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন


ধর্ম ডেস্ক: মানুষের জীবনে সুস্থতা ও অসুস্থতা উভয়ই মহান আল্লাহর পক্ষ থেকে আসে। বিভিন্ন সময়ে আমরা প্রাণঘাতী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হই। এসব কঠিন রোগ ও ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে চিকিৎসার পাশাপাশি আল্লাহর সাহায্যের বিকল্প নেই। তিনিই মানুষকে রোগ থেকে আরোগ্য ও মুক্তি দিতে পারেন। হাদিস শরিফে কঠিন রোগ থেকে বেঁচে থাকার এবং আক্রান্ত হলে মুক্তি পাওয়ার বেশ কয়েকটি অত্যন্ত কার্যকর দোয়া বর্ণিত হয়েছে।
সব ধরনের কঠিন রোগ থেকে আশ্রয়ের দোয়া:
যাবতীয় কুষ্ঠ, ধবল বা সংক্রামক ব্যাধিসহ সব ধরনের কঠিন রোগ থেকে বাঁচতে নবীজি (সা.) এই দোয়া বেশি বেশি পড়তে বলেছেন, ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি; ওয়াল জুনুনি; ওয়াল জুজামি; ওয়া সাইয়্যিয়িল আসক্বাম।’
অর্থ: ‘হে আল্লাহ, আমি অবশ্যই তোমার কাছে ধবল (শ্বেতী), উন্মাদ (পাগলামি), কুষ্ঠরোগ এবং সব ধরনের কঠিন রোগ থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (সুনানে আবু দাউদ)
দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়ার বিশেষ দোয়া:
উসমান ইবনে হুনাইফ (রা.) থেকে বর্ণিত, এক অন্ধ ব্যক্তি নবীজি (সা.)-এর কাছে এসে আরোগ্যের জন্য দোয়া চাইলেন। তখন রাসুল (সা.) তাকে উত্তমভাবে অজু করার নির্দেশ দিলেন এবং এই দোয়া পড়তে বললেন, ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিইয়িকা মুহাম্মাদিন নাবিইয়ির রাহমাহ, ইয়া মুহাম্মাদু ইন্নি তাওয়াজ্জাহতু বিকা ইলা রব্বি ফি হাজাতি হাজিহি লিতুকদ্বা লি, আল্লাহুম্মা ফাশাফফি’হু ফিইয়া।’
অর্থ: ‘হে আল্লাহ, তোমার কাছে আমি প্রার্থনা করি এবং তোমার প্রতি মনোনিবেশ করি তোমার নবী, দয়ার নবী মুহাম্মদ (সা.)-এর (দোয়ার) মাধ্যমে। (হে নবী!) আমি আপনার মাধ্যমে আমার প্রয়োজনের জন্য আমার প্রভুর দিকে ধাবিত হলাম, যাতে আমার এ প্রয়োজন পূর্ণ করে দেওয়া হয়। হে আল্লাহ! আমার প্রসঙ্গে তুমি তাঁর সুপারিশ কবুল করো।’ (জামে তিরমিজি: ৩৫৭৮; মুসতাদরাকে হাকিম)।

এ বিভাগের অন্যান্য সংবাদ