১০ মামলায় খালেদাকে ৯ জানুয়ারি আদালতে হাজিরের নির্দেশ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ১০টি মামলায় আগামী ৯ জানুয়ারি হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। ওইদিন আদালতে হাজির না হলে তার জামিন বাতিল হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদীন বলেন, রাজধানীর দারুস সালাম থানায় করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের নয়টি মামলা এবং রাষ্ট্রদ্রোহের একটি মামলায় আজ অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। খালেদা জিয়া সব মামলারই আসামি। আজ অন্য একটি আদালতে খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য রয়েছে। এ কারণে আজ এই ১০টি মামলায় হাজির হতে পারেননি তিনি।
খালেদা জিয়ার আইনজীবী আরো জানান, আজ আদালতের কাছে সময় চেয়ে আবেদন করা হয়। আদালত আগামী ৯ জানুয়ারি খালেদা জিয়াকে অবশ্যই হাজির হতে নির্দেশ দিয়েছেন।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 