News Bangla 24 BD | জাবিতে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা

জাবিতে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত


 জাবি প্রতিনিধি :সাগর কর্মকার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আসন্ন কমিটি উপলক্ষে কর্মী সভা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় ও মাহমুদুর রহমান জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

নতুন কমিটি সম্পর্কে এসএম জাকির হোসাইন বলেন, আমরা নতুন কমিটির বিষয়ে যে সিদ্ধান্ত দিব তা আপনাদের মেনে নিতে হবে বলে কথা দিতে হবে। আমরা সবচেয়ে মেধাবী এবং যোগ্য নেতৃত্ব বাছাই করে আপনাদের উপহার দিতে পারব বলে বিশ্বাস করি। এজন্য আপনারা যারা নেতাকর্মীরা আছেন তাদের আচার-আচরণের মাধ্যমে প্রমাণ দিতে হবে আপনারা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী।

সাইফুর রহমান সোহাগ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বর্তমানে ছাত্রলীগের একটি শক্তিশালী ইউনিট। নতুন যারা নেতৃত্বে আসবেন তারাও বিষয়গুলো খেয়াল করেেবন এবং মেনে চলবেন। আপনাদের শুধু মিটিং মিছিলের মধ্যে থাকলেই হবে না, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনার মানুষ হতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ