লাক্স তারকা অর্ষার অভিনয় এখন দর্শকদের পাশাপাশি নির্মাতাদের অনেককেই মুগ্ধ করে। একটু বুঝে-শুনেই অভিনয় করেন এই অভিনেত্রী। অর্ষার অভিনীত নাটকগুলো দেখলেই বোঝা যায়, তিনি চরিত্রকে কতটা ভালোবাসেন। গতানুগতিক চরিত্রের বাইরে ভিন্ন চরিত্রের সন্ধান করেন এই তারকা। এরইমধ্যে আগামী বিজয় দিবসের দুটি নাটকে অভিনয় করেছেন অর্ষা। একটি অরণ্য আনোয়ারের ‘ছোট বাড়ি বড় বাড়ি’, অন্যটি তারিক মুহাম্মদ হাসানের ‘আলোর পথে’। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ‘ছোট বাড়ি বড় বাড়ি’ নাটকে অর্ষাকে দেখা যাবে লাকী চরিত্রে। আর প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের মঞ্চ নাটক ‘চারিদিকে যুদ্ধ’র অনুপ্রেরণায় নির্মিত ‘আলোর পথে’ নাটকে অর্ষা অভিনয় করেছেন নীলা চরিত্রে। দুটি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করা প্রসঙ্গে অর্ষা বলেন, ‘সবসময়ই আমি চেষ্টা করেছি ভালো গল্পের নাটকে কাজ করতে। পুরো গল্পটিতে আমার চরিত্রের যেন একটি বিশেষত্ব থাকে, সেদিকেও দৃষ্টি রাখার চেষ্টা করি। বিজয় দিবসের দুটো নাটকেই আমি যে চরিত্রে অভিনয় করেছি, তা বেশ গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং। অনুভুতি এমন যে, মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু কাজ করতে গিয়ে সেই সময়টার সঙ্গে আমার দেখা হয়েছে। মুক্তিযোদ্ধারা কতো কষ্ট করে এই দেশ স্বাধীন করেছেন, তা কিছুটা হলেও বুঝতে পেরেছি। তাই আবারো সেইসব বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম। দর্শকের কাছে অনুরোধ থাকবে দুটি নাটকই দেখার জন্য।’
আসছে বিজয় দিবসে ‘ছোট বাড়ি বড় বাড়ি’ প্রচার হবে চ্যানেল আইতে এবং ‘আলোর পথে’ প্রচার হবে এনটিভিতে। এর বাইরে আগামী ভালোবাসা দিবসের দুটি নাটকেও অভিনয় করেছেন অর্ষা। ‘ক্রিস-ক্রস’ ও ‘ভালোবাসার মেঘফুল’ নাটক দুটিতে তিনি সজলের বিপরীতে অভিনয় করেছেন।

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার 