কিং খানের ‘রইস’ এর ট্রেলার প্রকাশ (ভিডিও)
‘মা বলতেন কোনো ব্যবসাই ছোট নয় এবং ব্যবসার চেয়ে বড় কোনো ধর্ম নেই’- আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা ‘রইস’ ছবির ট্রেলারটি শুরু হয়েছে এভাবেই। আর কথাগুলো বেরিয়েছে ছবির মূল চরিত্র শাহরুখ খানের মুখ থেকে।
বুধবার দুপুরে মুক্তি দেয়া হয়েছে ‘রইস’ ছবির ট্রেলার। এতে অসাধু ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ।
ট্রেলারে ব্যবসায়ী রইসের (শাহরুখ) জীবনকে অতিষ্ঠ করে তুলতে দেখা গেছে পুলিশ কর্মকর্তা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। পাকিস্তানি অভিনেত্রী নজর কেড়েছেন ট্রেলারে। আইটেম গানে সানি লিওন তো আছেই। সবমিলিয়ে জমজমাট একটা ছবি উপহার দিতে যাচ্ছেন শাহরুখ। ট্রেলারটা অন্তুত তারই ইঙ্গিত দিচ্ছে। এরইমধ্যে দুই কোটিরও বেশি বার দেখা হয়েছে শাহরুখের নতুন ছবির ট্রেলারটি। ‘আমি আসছি’ শাহরুখের আওড়ানো এই সংলাপের মধ্য দিয়ে ট্রেলারটি শেষ হয়েছে।

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার 