খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানি ১৫ ডিসেম্বর
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত।
এ মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি পেছানোর সময়ের আবেদন করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। শুনানি শেষে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত আবেদন নামঞ্জুর করেন। খালেদা জিয়ার আইনজীবী নামঞ্জুরের বিষয়টি পুনরায় বিবেচনা করে সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করে।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় এই মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে যান খালেদা জিয়া।
গত ১ ডিসেম্বর এই মামলায় খালেদা জিয়া আত্মপক্ষ শুনানি করেন। আত্মপক্ষ শুনানিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি তার পক্ষে সাফাই সাক্ষী দেবেন বলে আদালতকে জানান। এরপর নিজে অসুস্থ থাকায় আর শুনানি করতে পারবেন না জানিয়ে আদালতের কাছে সময় চান। আদালত অবশিষ্ট আত্মপক্ষ শুনানির জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করে।
এদিকে একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটিরও ধার্য তারিখ রয়েছে বৃহস্পতিবার। মামলাটিতে তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে জেরার জন্য দিন ধার্য রয়েছে। গত ১৭ নভেম্বর এ মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করেন তার আইনজীবীরা। গত ১ ডিসেম্বর তারেক রহমানের পক্ষেও তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়েছে।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক অরফানেজ ট্রাস্ট মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্রে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়। আসামি তারেক রহমান দেশের বাইরে আছেন। মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।
অন্যদিকে ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। এ মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। মামলাটিতে বিএনপির নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।

গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ
আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান 