আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এ অভিনেত্রী এখন নিজেকে আড়ালেই রেখেছেন। হ্যাপি অভিনীত ‘ধূমকেতু’সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। এ সিনেমার একটি আইটেম গানে নেচেছেন তিনি। তবে নতুন বছর নায়িকা হয়ে পর্দায় ফিরছেন হ্যাপি।
হ্যাপি অভিনীত ‘সত্যিকারের মানুষ’শিরোনামের সিনেমাটি আগামী ১৭ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমার নাম প্রথমে ‘রিয়েলম্যান’ছিল। পরবর্তীতে তা পরিবর্তন করে রাখা হয়েছে ‘সত্যিকারের মানুষ’। এ নামেই সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলেও রাইজিংবিডিকে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা বদরুল আমিন।
এতে হ্যাপির বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক কংকন। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, অমিত হাসানসহ অনেকে।

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার 