News Bangla 24 BD | বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ছয়টি পদক জয় - News Bangla 24 BD
News Head
 বিশ্বকাপে আত্মঘাতী গোল দিয়ে প্রাণ হারাতে হয়েছিল যে খেলোয়াড়ের বিশ্বকাপে মেয়েকে মিস করছেন বাবা, কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট কম টাকায় শিশুদের খেলনা কিনতে ঘুরে আসুন চকবাজারে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক?

বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ছয়টি পদক জয়


ডেস্ক: ইন্দোনেশিয়ার বালিতে অনুিষ্ঠত ১৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ ছয়টি পদক জিতেছে। অলিম্পিয়াডে ৪৮টি দেশের ২৭৬ জন প্রতিযোগী অংশ নেয়া প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের ছয় কিশোর তিনটি রুপা ও তিনটি ব্রোজ জয়ের গৌরব অর্জন করেছে।

পদকপ্রাপ্তরা হলেন; নটর ডেম কলেজের তাহমিদ মোসাদ্দেক, স্যার জন উইলসন স্কুলের ফারদিম মুনির ও পাবনা জিলা স্কুলের এ কে এম সাদমান মাহমুদ আবির, চট্টগ্রাম নাছিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের আহমেদ নাফিস ফারহান, কুমিল্লা জিলা স্কুলের নিহাল জুহায়ের পরশ মিয়াজী ও বিএফ শাহীন ইংলিশ স্কুলের মিরাজ আহমেদ সাদি।

রুপার পদক পেয়েছে যথাক্রমে মোসাদ্দেক, মুনির ও আবির এবং ব্রোঞ্জ পদক পেয়েছে ফারহান, নিহাল ও সাদি।

২ ডিসেম্বর থেকে এবারের আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও) শুরু হয়। এই নিয়ে বাংলাদেশ দলের খুদে বিজ্ঞানীরা দ্বিতীয়বারের মতো এই অলিম্পিয়াডে অংশ নেয়।

সেখানে তাদের সাথে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মাদী, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মো. মোরশেদ আলম ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহকারী একাডেমিক কো-অর্ডিনেটর মো. জুনায়িদুল ইসলাম।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের মাধ্যমে সারা দেশের খুদে বিজ্ঞানীদের মধ্য থেকে এই ছয়জনকে নির্বাচিত করা হয়। আইজেএসওতে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

আইজেএসওতে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু পদক বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের এই বিজ্ঞানযাত্রায় শরিক থাকতে পেরে ব্যাংক আনন্দিত ও গর্বিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ