নতুন অভিনয়শিল্পী তৈরিতে আফসানা মিমি অনেক বছর ধরেই কাজ করছেন। তার পরিচালিত নাটকে কাজ করে অনেকে যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি কারো কারো জনপ্রিয়তা বেগবান হয়েছে এই অভিনেত্রী-পরিচালকের সঙ্গে কাজ করে। আফসানা মিমির সার্বিক তত্ত্বাবধানে গত বছরের নভেম্বর মাসে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে যাত্রা শুরু হয় ‘বাংলাদেশ ফিল্ম এ্যা- টেলিভিশন একাডেমি’র। এটি সৃষ্টি হয়েছে স্বপ্ন আর প্রয়োজন থেকে। বাংলাদেশের চলচ্চিত্র ও নাটক সারাপৃথিবীর মানুষ দেখছে। এদেশের অভিনেতা, নির্মাতা পৃথিবীজুড়ে স্বীকৃতি পাচ্ছেন। কিন্তু বাংলাদেশ ফিল্ম এ্যা- টেলিভিশন একাডেমি মনে করে, বাংলাদেশকে আরও বহুদূর যেতে হবে। তাই অনেক প্রয়োজনেই এই একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। সৃজনশীল কাজকে যারা ভালোবাসেন ও পেশা হিসেবে নিতে চান, তাদের শিক্ষণের মাধ্যমে মননশীল ও দক্ষ করে তোলা এবং দিক-নির্দেশনা দিয়ে থাকে এই একাডেমি।
গতকাল সকাল থেকে রাত পর্যন্ত এই একাডেমির ‘অ্যাক্টিং ডিপার্টম্যান্ট’র তিনমাস কোর্সের প্রথম ব্যাচের ফাইনাল পারফরম্যান্স অনুষ্ঠিত হয়। এতে যে দশজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন তারা হলেন- আরিয়ান, হিমন, শাহীনা, সুদেষ্ণা, সজীব, কামাল, মতিন, হামিদ, আরিফ ও রাফান। প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে বেশ উচ্ছ্বসিত আফসানা মিমি। একাডেমিটির এই প্রধান নির্বাহী বলেন, ‘তিন মাস শিক্ষার্থীদের জন্য খুব অল্প সময়। নিজেদের আবিষ্কার করতে না করতেই তাদের ক্লাশ শেষ হয়ে গিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বিষয়ভিত্তিক উপস্থাপনা করেছেন তারা। যার মধ্যদিয়ে এই তিনমাসে তারা কতোটুকু শিখতে পেরেছেন বা আমরা তাদের কতোটুকু এগিয়ে নিতে পারলাম, তার একটা মূল্যায়ণ করার চেষ্টা করেছি। আমরা বেশ সন্তুষ্ট তাদের পারফরম্যান্সে।’
উল্লেখ্য, আফসানা মিমির আমন্ত্রণে যারা এই একাডেমিতে বিভিন্ন সময় অভিনয় ও নির্মাণে শিক্ষা দিয়ে থাকেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- আলী যাকের, রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন, ওয়াহিদা মল্লিক জলি, শহীদুজ্জামান সেলিম, গিয়াস উদ্দিন সেলিম, সাদিয়া ইসলাম মৌ, অমিতাভ রেজা চৌধুরী প্রমুখ। নিয়মিত শিক্ষকদের মধ্যে রয়েছেন- মাশরুর রহমান, ড. বিপ্লব বালা, মেহেদী তানজীর, সাইদুর রহমান লিপন, এডওয়ার্ড ফ্রান্সিস গোমস ও শান রহমান।

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার 