উপস্থাপিকা আমব্রিনের বাবা মারা গেছেন
ডেস্ক: জনপ্রিয় উপস্থাপক আমব্রিন সারজিনের বাবা আর নেই। শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমব্রিন নিজেই জানান এ খবর। পোস্টে বাবার আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। আমব্রিনের বাবা গোলাম রাসেল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
আমব্রিনের ছোট ভাই জোহেব বলেন, ‘গতকাল শনিবার দুপুর বেলায় অফিসে কাজ করার সময় বাবা হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এর পর তিনি নিজেই রাজধানীর আল-বারাকা হাসপাতালে যান। কিন্তু সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও কর্তব্যরত চিকিৎসককে দেখাতে ব্যর্থ হন। এরপর বাবা ও মায়ের ফোন পেয়ে আমি সেই হাসপাতালে যাই। সেখান থেকে অন্য হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই বাবা মারা যান।’
লাক্স তারকা আমব্রিন পরিচিতি পান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ও চতুর্থ আসরের উপস্থাপনা করে। এছাড়াও অসংখ্য টিভি অনুষ্ঠানেরও উপস্থাপনা করেছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি টিভি নাটকে অভিনয় ও মডেলিং করেও জনপ্রিয়তা রয়েছে আমব্রিন।

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার 