ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো ভারত
প্রথম ইনিংসে ৪০০ রান। ইংল্যান্ড এই পুঁজি নিয়েও লড়াইটা মোটে জমাতে পারলো না! মুম্বাই টেস্টের চতুর্থ দিনেই পরাজয়ের দিকে হাঁটছিল তারা। শেষ পর্যন্ত ভারতের মাটিতে আরো একটি ইনিংস ব্যবধানে হার দেখলো ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৫ রানে গুটিয়ে যাওয়া সফরকারী ইংল্যান্ড হেরে গেছে ইনিংস ও ৩৬ রানে।
বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি আর জয়ন্ত যাদব-মুরালি বিজয়ের সেঞ্চুরিতে ভারত তাদের প্রথম ইনিংসে তুলেছিল ৬৩১ রান। পঞ্চম দিনটা পুরো অপেক্ষা করতে হলো না স্বাগতিকদের। জয় পেয়ে গেছে প্রথম সেশনেই। আজ সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো টিম ইন্ডিয়া।
ম্যাচের পঞ্চম দিন ইনিংস ব্যবধানে হার এড়াতে সফরকারীদের আরও ৪৯ রান করতে হতো তবে। হাতে ছিল চার উইকেট। তবে অশ্বিনের স্পিন ঘূর্ণিতে ইনিংস পরাজয়ই হয় অ্যালিস্টার কুকু বাহিনীর। আগের দিনে ৫০ রানে শেষ করা জনি বেয়ারস্টো এদিন মাত্র এক রান করেই সাজ ঘরে ফেরেন।
জস বাটলার অপরাজিত থাকলেও, ক্রিস ওকস, আদিল রশিদ ও জেমস অ্যান্ডারসনকে একাই ফেরান অশ্বিন। শেষ পর্যন্ত ১৯৫ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।
ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ পর জয় পেল ভারত। সর্বশেষ দলটি ২০০৮-০৯ মৌসুমে ইংলিশদের বিপক্ষে সিরিজ জিতেছিল।
আগামী ১৬ ডিসেম্বর থেকে চেন্নাইয়ে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলবে দু’দল।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড-৪০০ ও ১৯৫ (৫৫.৩ ওভার)
ভারত-৬৩১

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন তারেক রহমান
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
সীমান্ত অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতিতে একমত বিজিবি-বিএসএফ
বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রীকে ‘মাই ট্রি’ অ্যাপ উপহার দিতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’
একসঙ্গে কাজ করলে বিশ্বে বড় শক্তি হবে বাংলাদেশ-ভারত: নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হলেন ৬ নেতা
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার 