News Bangla 24 BD | মুক্তিযুদ্ধের ছবি লাল সবুজের সুর - News Bangla 24 BD
News Head

খ্যাতিমান শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর রচিত গল্প অবলম্বনে নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র ‘লাল সবুজের সুর। আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানের মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। এ ছবিতে অভিনয় করেছেন ওমর সানী, সুব্রত, সেরা জামান, রফিকুল্লাহ সেলিম, ঝুনা চৌধুরী, শিশুশিল্পী মাহি ও লিখন প্রমুখ। ছবির কাহিনিতে দেখা যাবে, ইমনের বাবা-মা একাত্তরের ২৫ মার্চের কালো রাত্রির পর ঢাকা ছেড়ে ইছাপুর গ্রামে আশ্রয় নেয়। সেখানে ইমনের পরিচয় হয় বাদল নামের এক কিশোরের সাথে। ঢাকায় মিলিটারীরা বাদলের বাবা-মাকে মেরে ফেলেছে। সে প্রতিশোধ নেবার জন্য গ্রামে এসে মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দেয়। ইমনও মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে একদিন যায় প্রশিক্ষণ নেবার জন্য। এদিকে ইছাপুর গ্রামে পাকবাহিনী আক্রমণ করে ইমনের বাবা-মাসহ গ্রামের অনেক মানুষকে মেরে ফেলে। অসহায় ইমনকে আশ্রয় দেয় এক মুক্তিযোদ্ধা…। এই চলচ্চিত্রে অভিনয় করা প্রসঙ্গে চিত্রনায়ক ওমরসানী বলেন, ‘আমি মুক্তিযুদ্ধের এই চলচ্চিত্রে কাজ করে ভিন্নরকম অনুভূতি টের পেয়েছি নিজের ভেতর। কারণ দেশপ্রেমের ছবিতে কাজ করতে গেলে নিজের মধ্যেও নতুন করে এই প্রেম জাগত হয়। এই ছবিতে কাজ করে আনন্দ পেয়েছি। আমি আশাবাদী ছবিটি দর্শকদের ভাবনার জায়গাগুলোকে নাড়া দেবে নতুন করে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ