বলিউড অভিনেতা আমির ও সঞ্জয় দত্তের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একসঙ্গে সিনেমায় অভিনয়ও করেছেন তারা। তবে এবার মুখোমুখি হচ্ছেন এ দুই অভিনেতা।
দীর্ঘ বিরতি কাটিয়ে বলিউড সিনেমায় ফিরছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে, আগামী ৪ আগস্ট মুক্তি পাচ্ছে সঞ্জয়েরভূমি সিনেমাটি। কিন্তু একই দিনে মুক্তি পাচ্ছে সিক্রেট সুপারস্টার। যেখানে দেখা মিলবে আমির খানের।
সিনেমা বিশ্লেষকদের মতে, শাহরুখ অভিনীত রইস ও হৃতিক রোশানেরকাবিল সিনেমার মতো বড় ধরনের বক্স অফিস লড়াই হয়তো হবে না কিন্তু দিন শেষে এ দুই তারকারও দর্শকপ্রিয়তা প্রচুর, তাই লড়াইটা বেশ জমবে। আর দুই সিনেমার প্রতিই দর্শকের আগ্রহ রয়েছে।
মজার বিষয় হলো-সঞ্জয় দত্ত ও আমির খান শেষ একসঙ্গে কাজ করেছেন পিকে সিনেমায়। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন আমির। আর সঞ্জয় দত্ত ছিলেন বিশেষ চরিত্রে। এবার ভূমি সিনেমায় সঞ্জয় মূল চরিত্রে থাকছেন। আর সিক্রেট সুপারস্টার সিনেমায় আমির বিশেষ চরিত্রে।
তবে সিনেমা মুক্তির এখনো অনেক দেরি। এর মধ্যে তারিখ পরিবর্তন করা হতেও পারে বলে মনে করছেন সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা।

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার 