News Bangla 24 BD | ৩০ হাজার শ্রোতার সামনে গাইবেন জেমস - News Bangla 24 BD
News Head

গতকাল শুক্রবার বিজয়ের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে গান পরিবেশন করেন নগর বাউল জেমস। বিজয় দিবস উপলক্ষে আজও (১৭ ডিসেম্বর) গান গাইবেন এই ব্যান্ড তারকা।

ঢাকার জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্রবাহিনীর প্রায় ৩০ হাজার সদস্যদের জন্য আয়োজন করা হয়েছে ‘বিজয় সন্ধ্যা ২০১৬’ শিরোনামের সংগীতানুষ্ঠান। এতে মূল আকর্ষণ জেমস।

‘মনে পড়ে সুধাংশু সেই উনিশ পাঁচ দুই’, ‘বাংলার লাঠিয়াল’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘পলাশীর প্রান্তর’, ‘মান্নান মিয়ার তিতাস মলম’সহ দেশাত্মবোধ ও দেশের বিভিন্ন ঐতিহ্য নিয়ে সাজানো নিজের জনপ্রিয় গান এ সময় পরিবেশন করবেন জেমস। আজ রাত সাড়ে ৮টা থেকে তার পরিবেশনা সরাসরি দেখাবে এসএ টিভি।

জেমস ছাড়াও এতে আরো গান পরিবেশন করবেন আশিক, রন্টি, কর্নিয়া, কণিকা, বৃষ্টি। তাছাড়া নাচে মাতাবেন নৃত্যভূমি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তানিয়া হোসাইন ও ফুয়াদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ