News Bangla 24 BD | রোনালদোর রেকর্ডে ফাইনালে রিয়াল - News Bangla 24 BD
News Head
 বিশ্বকাপে আত্মঘাতী গোল দিয়ে প্রাণ হারাতে হয়েছিল যে খেলোয়াড়ের বিশ্বকাপে মেয়েকে মিস করছেন বাবা, কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট কম টাকায় শিশুদের খেলনা কিনতে ঘুরে আসুন চকবাজারে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক?

এক বছরের বিরতিতে আবারো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপার পথে রিয়াল মাদ্রিদ। মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে ২-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে জিনেদিন জিদানের শিষ্যরা। ক্লাব ফুটবল ক্যারিয়ারের ৫০০তম গোলের রেকর্ড গড়েন ২০১৬ ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো।

এ বছর চ্যাম্পিয়নস লিগ জেতায় সরাসরি সেমিতে অংশ নেয় রিয়াল। ইয়োকোহামার আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্যালাকটিকোদের ছেড়ে কথা বলেনি ক্লাব আমেরিকা। হেরে গেলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয় তারা। আগামী রোববার ফাইনালের লড়াইয়ে জাপানের ক্লাব কাশিমা অ্যান্টলার্সের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সেই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। জাপানে খেলতে নেমে সেই দাপটই দেখালেন রোনালদো-বেনজেমরা! নিজেদের দিনে তারা যে বেশ ভয়ঙ্কর।

তবে ‘দাপুটে’ ম্যাচটিতে রিয়ালকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ অবধি। রেফারি যখন বিরতিতে যাওয়ার সুর (বাঁশি বাজানো) তুলবেন, ঠিক তখনই বল পায়ে ভেলকি দেখান টনি ক্রস। বলটা দখলে নিয়ে দারুণ এক পাস দেন বেনজেমাকে। আর ফরাসি স্ট্রাইকারও ভুল করেননি। ম্যাচের অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিট) আমেরিকার গোলরক্ষককে বোকা বানান বেনজেমা। তাই ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় রিয়াল।

মজার বিষয়, রিয়াল দ্বিতীয় গোলটাও পায় অতিরিক্ত সময়ে (৯০+৩ মিনিট)। এবারের গোলটি রোনালদোর। ডানপ্রান্ত থেকে দুর্দান্ত এক ক্রসে রোনালদোকে বল ধরিয়ে দেন হামেস রদ্রিগেজ। অসাধারণ দক্ষতায় বলটি আমেরিকার জালে জড়ান রোনালদো (২-০)। আর তাতে রিয়াল সমর্থকদের মুখে ফোটে ফাইনালে ওঠার হাসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ