‘প্রভাবমুক্ত একটি নির্বাচন কমিশন আশা করছে বিএনপি’
সব দলের মতামত নিয়ে প্রভাবমুক্ত একটি নির্বাচন কমিশন আশা করছে বিএনপি, যাদের অধীনে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।
শনিবার সকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
রিজভী বলেন, ‘বিএনপির প্রত্যাশা একটি নিরপেক্ষ, স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হবে যা সরকারের খাঁচায় বন্দী পাখি হবে না। যা সত্যিকার অর্থে সাংবিধানিক প্রতিষ্ঠান হবে। যে কমিশন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ভোট গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি ভোটারদের ভোটদানে উৎসাহিত করবে। বিএনপি তারই প্রতিধ্বনি করেছে ১৩ দফা প্রস্তাবে।’
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে বিএনপির আলোচনার মূল ভিত্তি হবে ইসি গঠনে খালেদা জিয়ার দেয়া ১৩ দফা প্রস্তাব।
রিজভী বলেন, “আমরা রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা করব সেই ধরনের নির্বাচন কমিশন, যে কমিশনের প্রতি সকল দলের আস্থা থাকবে”।
বর্তমান নির্বাচন কমিশনকে ‘সরকারের আজ্ঞাবহ’ আখ্যায়িত করে তাদের অধীনে সংসদ নির্বাচনে অংশ না নিলেও স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। তিনি আরও বলেন, সংকুচিত গণতন্ত্রের পরিসর বাড়ানোর জন্যই নাসিক নির্বাচনে অংশগ্রহণ করেছে বিএনপি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, কাজী আবুল বাশার, বাবুল আহমেদ প্রমুখ।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 