News Bangla 24 BD | ফের বিজ্ঞাপনে মিষ্টি জান্নাত - News Bangla 24 BD
News Head

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ইতিমধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি আন্তর্জাতিক একটি ফ্যাশন হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হন। এর কিছুদিন না যেতেই আরো তিনটি পোশাক কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান মিষ্টি।

বাংলাদেশের হাউজিং ডেভেলপমেন্ট কোম্পানি রূপসী বাংলা সিটি এবং ভারতীয় জান্নাত ইন্টারন্যাশনাল ফ্যাশন হাউস ও মুম্বাই ফ্যাশন হাউসের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মিষ্টি।

এ প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘প্রথমবার পোশাক কোম্পানি গিগল’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। এরপরই বেশ কিছু প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব পেয়েছিলাম। এগুলোর মধ্যে এই তিনটি প্রতিষ্ঠান আমার ভালো লেগেছে। তাই এই প্রতিষ্ঠানগুলোর শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। এই চুক্তির আওতায় আমাকে এখন তাদের সকল প্রচার ও প্রচারণামূলক কার্যক্রমে দেখা যাবে।’

তিনি আরো বলেন, ‘আরো তিনটি ভালো মানের কোম্পানির সঙ্গে কথা চলছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগির এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ