News Bangla 24 BD | ইতিহাসের কাছে গিয়ে থামলো পাকিস্তান - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইতিহাসের কাছে গিয়ে থামলো পাকিস্তান


পারলো না পাকিস্তানও। রোমাঞ্চ ছড়ানো ব্রিসবেন টেস্ট জিতে নিলো অস্ট্রেলিয়াই। স্বাগতিক অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ৪৯০ রানের বিশাল টার্গেটকে সামনে রেখে শফিকের অপরাজিত ১০০ রানের সুবাদে ৮ উইকেটে ৩৮২ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিলো পাকিস্তান। তাই টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ছিলো বাকী ২ উইকেটে ১০৮ রান। কিন্তু ২ উইকেট হাতে থেকে আরও ৬৮ রান যোগ করে ৩৯ রানে ম্যাচ হারে পাকিস্তান। নিজের লড়াকু ইনিংসটাকে ১৩৭ রান পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলেন শফিক। তাই ম্যাচ সেরার পুরস্কারটা তার হাতেই উঠলো। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
ম্যাচ জয়ের টার্গেট ছিল ৪৯০ রান। পাহাড়ের মত টার্গেটকে স্পর্শ করার পথটা কঠিন করে ফেলে পাকিস্তানের টপ-অর্ডার। তাতে অসহায় আত্মসমর্পন ছাড়া আর কোন পথ খোলা ছিলো না পাকিস্তানের। কিন্তু সেই পথে না হেটে, ব্রিসবেনের গাব্বার পীচে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে, শেষ পর্যন্ত লড়াই করার সাহসিকতা দেখান শফিক। দলের উপরের সারির ব্যাটসম্যান সাহস না দেখাতে পারলেও, টেল এন্ডারদের নিয়ে কঠিন পথকে সহজই করে ফেলেন ছয় নম্বরে ব্যাট হাতে নামা শফিক।
তাইতো চতুর্থ দিনে দলীয় ১৭৩ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে নিয়ে ৪৭, সপ্তম উইকেটে মোহামদ আমিরকে নিয়ে ৯২ ও অস্টম উইকেটে ওয়াহাব রিয়াজকে নিয়ে ৬৬ রান যোগ করে দলকে জয়ের স্বপ্ন দেখতে বাধ্য করেন শফিক। কারন দিন শেষে পাকিস্তানের সামনে জয়ের সমীকরন দাঁড়ায় ১০৮ রান।
পঞ্চম দিনের শুরু থেকে সেই পথেই এগোচ্ছিলেন শফিক। তাকে যোগ্য ব্যাটসম্যানের মতই সঙ্গ দিচ্ছিলেন ৪ রান নিয়ে শুরু করা ইয়াসির শাহ। রান তোলায় পারদর্শীতা দেখিয়ে দলের স্কোর সাড়ে ৪শ’র কাছাকাছি নিয়েও আসেন শফিক-ইয়াসির। এতে পাকিস্তানের জয়ের স্বপ্ন দেখা আরও উজ্জল হয়।
কিন্তু পাকিস্তানের ইনিংসের ১৪৫তম ওভারে এসে শফিকের দুর্দান্ত লড়াইকে থামিয়ে দেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তার বাউন্সারের সামনে নত হন শফিক। ফলে দলীয় ৪৪৯ রানে পাকিস্তানের নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন শফিক। তার বিদায়ের ৪ বল পরই ইয়াসির রান আউট হলে ৪৫০ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। ইয়াসির করেন ৩৩ রান। অস্ট্রেলিয়ার স্টার্ক ৪টি ও বার্ড ৩টি উইকেট নেন।
টেস্ট ক্যারিয়ারের দশম ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরি পাওয়া ইনিংসে ২০৭ বলে ১৩৭ রান করেন শফিক। তার ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি ছিলো। ছয় নম্বরে নেমে এই নিয়ে নবম সেঞ্চুরি করলেন শফিক। ফলে ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্সকে পেছনে ফেলে এই পজিশনে পাওয়া সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন শফিকই।

এ বিভাগের অন্যান্য সংবাদ