News Bangla 24 BD | ছেলের মা হলেন অভিনেত্রী ঈশিকা - News Bangla 24 BD
News Head

মডেল ও অভিনয়শিল্পী ঈশিকা খান মা হয়েছেন। লন্ডনের একটি হাসপাতালে স্থানীয় সময় গতকাল রোববার দিবাগত রাত পৌনে চারটায় তিনি ছেলে সন্তান দেন।

ঈশিকা ও নবজাতক দুজনে ভালো আছে। ঈশিকা জানান, মা হওয়া এক অন্যরকম অনুভূতি। এই অনুভূতির তুলনা হয় না বলে তিনি জানান। মা হওয়ার পর ঈশিকা ও তাঁর পরিবারের সবার মাঝে আনন্দের ঢেউ লেগেছে।

জানা গেছে, লন্ডনের সার্টন এলাকার সেন্ট হিলার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী ও মডেল ঈশিকা। এখনো হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ হয়নি। তাঁকে আরও দুই দিন সেখানে থাকতে হবে। বাসায় ফিরে সবাই মিলে ছেলের নাম রাখবেন।

চলতি বছরের ২৮ মার্চ ঈশিকার সঙ্গে ব্যবসায়ী কায়সার খানের বিয়ে হয়। বর লন্ডন প্রবাসী মৌলভীবাজারের ব্যবসায়ী কামাল খানের পুত্র কায়সার খান। তবে ভালোবেসে নয় পারিবারিকভাবে নতুন জীবনে পা রাখেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল ও একজন উপস্থাপক হিসেবেও প্রশংসিত ঈশিকা খান। অমিতাভ রেজার নির্দেশনায় তিনি প্রথম ‘রবি’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। শহীদ-উন নবীর নির্দেশনায় ‘প্রেমবাজ তেলবাজ’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক শিহাব শাহীন পরিচালিত ‘ভালবাসার চতুষ্কোণ’।

এ বিভাগের অন্যান্য সংবাদ