News Bangla 24 BD | মালয়েশিয়ায় পাচার হওয়া ৫৯ বাংলাদেশি উদ্ধার - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

মালয়েশিয়ায় পাচার হওয়া ৫৯ বাংলাদেশি উদ্ধার


মালয়েশিয়ায় অভিযান চালিয়ে পাচারের শিকার ৫৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার ভোর ৪টার দিকে ডেসা পেতালিং এলাকায় এ অভিযান চালানো হয়। দেশটির দ্য নিউ স্টেট টাইমস পত্রিকার খবরে এ তথ্য হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী বলেন, সোমবার ভোরে ডেসা পেতালিংয়ের দুটি ভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ অভিযান চালায়। এ সময় তদন্তের স্বার্থে এক বাংলাদেশিকে আটক করা হয়।

ধারণা করা হচ্ছে, আটককৃত ব্যক্তি বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার পাচার ও এখানে তাদের সহযোগীদের হাতে তুলে দিতে দালাল হিসেবে কাজ করছিলেন।

এসব বাংলাদেশির মোবাইল ফোন, পাসপোর্ট ও নগদ অর্থ ওই চক্রের লোকেরা জোর করে রেখে দিয়েছে। তাদের ফোনে কথা বলার সুযোগ দেয়া হয়নি বলে মুস্তাফার আলী জানান।

মুস্তাফার আলী বলেন, কথামতো না চললে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের শারীরিক ক্ষতি করারও হুমকি দিতো চক্রের লোকজন। এছাড়া মালয়েশিয়ায় ভালো বেতনের লোভও দেখানো হতো তাদের।

মুস্তাফার আলী জানান, ওই বাংলাদেশির প্রতি মাসে ১৮ থেকে ২০ হাজার রিঙ্গিত বেতন দেয়ার লোভ দেখানো হয়। তাদের বাংলাদেশ থেকে বিমানে করে ইন্দোনেশিয়ার জাকার্তায় নেয়া হয়। সেখান থেকে নৌকায় করে মালয়েশিয়ায় আনে ওই পাচারকারী চক্র।

এ বিভাগের অন্যান্য সংবাদ