News Bangla 24 BD | নতুন ছবি নিয়ে গভীর সঙ্কটে দেব - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

অভিনেতা থেকে সাংসদ হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। অভিনয়ে জায়গা করার পাশাপাশী এবার প্রযোজক হিসেবে আবির্ভূত হচ্ছেন তিনি। তার প্রথম প্রযোজিত সিনেমা ‘চ্যাম্প’ আগামী ইদে মুক্তি পাওয়ার কথা।

এই ছবিতে দেব তার প্রিয় বান্ধবী (গুঞ্জনে গার্লফ্রেন্ড) রুক্মিণী মৈত্রকে নায়িকার ভূমিকায় নিয়েছেন। এই ছবি দিয়েই সিনেমার জগতে পা রাখছেন রুক্মিণী। আর নায়কের ভূমিকায় রয়েছেন দেব নিজে। ছবিটি পরিচালনা করছেন দেবের প্রথম ব্লকবাস্টার হিট ‘চ্যালেঞ্জ’ এর পরিচালক রাজ চক্রবর্তী। ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন জিৎ গাঙ্গুলী।

সম্প্রতি ভারতে নোটবাতিলের জন্য বেজায় ঝামেলায় পড়েছেন দেব। প্রোডিউসার হিসাবে প্রথম ছবি করতে গিয়ে নানা ধরনের সমস্যা আছে তা নিজেই জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ফান্ডও সীমিত। অযথা খরচ বাড়ানোর মতো বিলাসিতা তিনি দেখাতে পারছেন না।

কিন্তু, এর মধ্যে গেরো হয়েছে নোটবাতিল। কারণ, প্রোডাকশন হাউসের ছেলেদের পেমেন্টই করতে পারছেন না তিনি। কেউ কেউ চেকে পেমেন্ট নিচ্ছেন। কেউ আবার দেবের পাশে দাঁড়িয়েছেন। বলেছেন, আপাতত ‘চ্যাম্প’ এর শ্যুটিং নিয়ে ভাবতে। পরে পেমেন্ট দিলেই হবে। এক টেলিভিশন নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে তার এই সমস্যা নিয়ে দর্শকদের সামনে খোলাখুলি কথা বলেছেন দেব।

দেব জানান, নোটবাতিলের জেরে একটা সময় ‘চ্যাম্প’-এর শ্যুটিং চালানো যাবে কি না তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন। গানের রেকর্ডিং ছিল। স্টুডিও অ্যারেঞ্জমেন্টের জন্য সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়কে টাকা দিতে হতো।

দেব জানিয়েছেন, জিৎ-কে ফোন করে টাকার কথাও বলেছিলেন তিনি। উল্টে জিৎ নাকি বলে দেন এখন ওসব নিয়ে ভাবার সময় নয়, আগে কাজ, বাকিটা পরে দেখা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ