News Bangla 24 BD | শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে : বিএনপি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে : বিএনপি


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর )ভোট শুরুর আড়াই ঘণ্টা পর রাজধানীতে সংবাদ সম্মেলন করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রতিক্রিয়া জানান।

নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন আলম, ডা. দেওয়ান সালাহউদ্দিন, আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, মুনির হোসেন, সাইফুল ইসলাম পটু ও আমিরুল ইসলাম খান আলিম উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, “এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ আছে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। পরিস্থিতি সন্তোষজনক, যা আমাদের প্রার্থী সাখাওয়াত হোসেন খানও বলেছেন। “আমরা আশা করি, প্রশাসন এমন কোনো আচরণ করবেন না, যাতে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়।”

তিনি বলেন, বিএনপি দৃঢ়ভাবে ব্শ্বিাস করে আজকে নাসিক নির্বাচনে যেভাবে ভোট গ্রহণ চলছে, এই পরিবেশ যদি শেষ সময় পর্যন্ত অব্যাহত থাকে তাহলে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খান বিপুল ভোটে বিজয়ী হবেন।

রিজভী বলেন, আমরা প্রত্যাশা করি, প্রশাসন এমন কোনো আচরণ করবে না যাতে নাসিক নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। কারণ অবাধ সুষ্ঠু ভোটের যেদেশে আকাল, সেদেশে ভোটাধিকার প্রয়োগ একটি বড় ধরনের চ্যালেঞ্জ। তাছাড়া এদেশে গণতন্ত্র এখনো দুর্বল, তাই গণতন্ত্রকে সতেজ ও বলশালী করার জন্য ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত জরুরি।

প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের উদ্দেশ্যে রিজভী বলেন, “আবারও বলছি, আপনাদের বিদায় বেলায় ঘুরে দাঁড়িয়ে আজকের নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করে ইতিহাস হয়ে উঠুন।” ভোটকেন্দ্রগুলোতে শান্তি বজায় রাখতে নির্বাচনী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটদের নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি তৎপর হওয়ারও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ সিটি করপোরেশনের ১৭৪টি কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়েছে ব্যাপক নিরাপত্তার মধ্যে। রাজধানীর কাছের এই সিটি করপোরেশনে কি সেলিনা হায়াৎ আইভীই থাকবেন মেয়রের চেয়ারে; নাকি সেই ধারায় ছ্দে টেনে নগর ভবনে যাবেন সাখাওয়াত হোসেন খান- ভোটের ব‌্যালটে নগরবাসী সেই রায় দিচ্ছে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচনে আইভী নৌকা প্রতীকে আওয়ামী লীগের ও সাখাওয়াত ধানের শীষ নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ