News Bangla 24 BD | ২৯ ডিসেম্বর শুরু হচ্ছে সিলেটের জেলা ইজতেমা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

আফরোজ খান :: চলতি মাসের ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার ফজরের নামাজা এর পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে সিলেট জেলা ইজতেমা। সিলেটের জন্য এটাই বিশ্ব ইজতেমা কারন এবার ঢাকায় অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় সিলেট অংশ গ্রহণ না করার জন্যই জেলা ইজতেমা। এইভাবে দেশের ৩২ জেলায় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন লতিপুর, খিদিরপুর এলাকার হাওরের মাঠে ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর বৃহস্পতি, শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর শনিবার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে দীর্ঘ ৩২ বছর পর তাবলীগ জামাতের
এই বৃহত্তম জমায়েত সিলেট জেলা ইজতেমার সমাপ্তি ঘটবে।

বেশ কয়েক বছর আগে ১৯৬৫ ও ১৯৮৪ সালে সিলেট জেলার সুরমা নদীর দক্ষিণ তীর সংলগ্ন টেকনিক্যাল মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়। প্রথমবার আখেরী মোনাজাত পরিচালনা করেন ইউসূফ জি (রহ:) এবং দ্বিতীয়বার আখেরী মোনাজাত করেন এনামুল হাসান (রহ:)।

সিলেটের তাবলীগ জামাতের অন্যতম আমীর মোঃ সুয়েজ আফজাল খান সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম-কে জানিয়েছেন ইজতেমা মাঠের কাজ শেষ পর্যায়ে। প্রতিটি হলকা ও ইউনিয়নের এর জন্য আলাদা আলাদা কিত্তার ব্যবস্থা করা হয়েছে। বিদেশী মেহমানদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

সিলেটের তিন দিনব্যাপী এই ইজতেমায় বয়ান করবেন ভারতের দিল্লি ও ঢাকার কাকরাইল মসজিদের তাবলীগ জামাতের মরুব্বীরা। বিশ্ব ইজতেমায় যারা বয়ান করে আসছেন সাধারণত তারাই সিলেটের জেলা ইজতেমায় বয়ান করবেন। আখীরাতের দাওয়াতের কাজে অবিজ্ঞ নতুনদেরও বয়ান দেয়ার সুযোগ দেয়া হতে পারে। তবে শেষ দিন আখেরী মোনাজাত কে করবেন এখনও নির্ধারণ করা হয়নি তবে পরামর্শ (মাসওয়ারা) করে পরে জানানো হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা আশা করছেন সিলেটের ইজতেমায় আল্লাহ ও নবী প্রেমী ধর্মপ্রাণ ১২ লাখ মুসল্লিদের ঢল নামবে। পুলিশের পক্ষ থেকে কন্টল রুম ও ওয়াচ টাওয়ার সহ মুসল্লিদের নিরাপত্তার জন্য বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ