প্রচ্ছদ »
রাজনীতি
৫ জানুয়ারি বিএনপিকে রাজপথে কোন কর্মসূচি পালন করতে দেয়া হবে না -হানিফ - News Bangla 24 BD
৫ জানুয়ারি বিএনপিকে রাজপথে কোন কর্মসূচি পালন করতে দেয়া হবে না -হানিফ
দশম সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে আগামী ৫ জানুয়ারি বিএনপিকে রাজপথে কোন কর্মসূচি পালন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথসভায় হানিফ এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ ওই দিন ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে জানিয়ে হানিফ বলেন, জনগণ বিএনপিকে রাস্তায় নামতে দিবে না। বিএনপিকে এই দিবস নিয়ে কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে রাজপথে নামতে দেয়া হবে না। নির্বাচন বানচালের নামে যারা মানুষ হত্যা করে, তাদের কোন কর্মসূচি পালনের অধিকার নেই।
হানিফ বলেন, ৫ জানুয়ারি আমরা গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করি। বিএনপি এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে। যারা জনগণের ভোটাধিকার হরণের জন্য শত শত মানুষকে হত্যা করেছে, সেই ভোটাধিকার হরণকারী, হত্যাকারীদের ৫ জানুয়ারি এ দেশে কোনো কর্মসূচি পালন করতে জনগণ দেবে না।
জঙ্গিদের সঙ্গে বিএনপির সম্পর্ক আছে উল্লেখ করে হানিফ বলেন, জঙ্গি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর বিএনপি নেতারা মায়া কান্না ও আহাজারি করেন। যখন তারা পেট্রল দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিল, তখন কোথায় ছিল এ মায়া কান্না। তাদের পেট্রলবোমা থেকে শিশুও রক্ষা পায়নি। বিএনপি নেতাদের এই আহাজারিতে প্রমাণ হয় যে জঙ্গিদের সঙ্গে তাদের সম্পর্ক আছে।
হানিফ বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ২০১৯ সালের শুরুতে অথবা ২০১৮ সালের শেষ পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। হঠকারী রাজনীতি বাদ দিয়ে আগামী নির্বাচনে অংশ নিন। ভুল রাজনীতি করে দলকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে যৌথসভায় বক্তব্য দেন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্যান্য নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ
আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান 