News Bangla 24 BD | সারাদেশে ঝকঝকে নতুন বইয়ের সুবাস - News Bangla 24 BD
News Head
 ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

নতুন বছর। প্রথম দিন। নতুন ক্লাসে ওঠা সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যের নতুন বই। সারা দেশের প্রতিটি বিদ্যালয়ে একযোগে শুরু হয় বিতরণ।

সারা দেশের ৪ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ কোমলমতি শিশু-কিশোরের হাতে তুলে দেওয়া হচ্ছে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার নতুন বই। নতুন বইয়ের উৎসবকে কেন্দ্র করে সারা দেশের প্রতিষ্ঠানগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। চারদিকে বিরাজ করছে ম-ম গন্ধে ভরা ঝকঝকে নতুন বইয়ের সুবাস।

রোববার সকাল সাড়ে ৯টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঠ্যপুস্তক উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মাধ্যমিকের বই উৎসবে কেন্দ্রীয় অনুষ্ঠানে রাজধানীর ৩১টি স্কুলের ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল। দেশের মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ উৎসব পালিত হচ্ছে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উৎসবে উপস্থিত ছিলেন।

এ বছর প্রথমবারের মতো নিজের ভাষার বই তুলে দেওয়া হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৪ হাজার ৬৬১ জন শিক্ষার্থীর হাতে। প্রথমবারের মতো ব্রেইল বই পাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ