শিমুল বিশ্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আদালতে হাজির না হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার মতিঝিল থানার একটি নাশকতার মামলায় শিমুল বিশ্বাসের হাজিরার দিন ধার্য ছিল। এদিন তিনি আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী সময়ের আবেদন দাখিল করেন।
ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন নামঞ্জুর করে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ৫ ডিসেম্বর মতিঝিল থানাধীন কমলাপুর বাজার এলাকায় আসামিরা ককটেল বিস্ফোরণ করেন। এ ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক কে এম আজিজুল হক একটি মামলা দায়ের করেন।
২০১৬ সালের ১০ মার্চ মতিঝিল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসসহ ৯২ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি অভিযোগপত্র দাখিল করেন।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 