বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
দেশের সর্ববৃহৎ জুমার নামাজ বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ জানুয়ারি ) কয়েক লাখ মুসল্লি এক জামাতে শরিক হয়ে জুমার নামাজ আদায় করেন।
জুমার নামাজে অংশ নিতে ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকার লাখো লাখো মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন।
ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দান অভিমুখে। এছাড়াও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লি এ বৃহৎ জুমার নামাজে শরিক হন। জুমার নামাজে অংশ নিতে আগে থেকেই অনেকে টঙ্গী ও আশপাশের এলাকায় আত্মীয়-স্বজনের বাসায় অবস্থান নিয়েছেন।
বৃহত্তর এই জুমার নামাজের ইমামতি করেন বাংলাদেশের হাফেজ মাওলানা মোহাম্মদ ফারুক। ইজতেমা মাঠে জায়গা না পেয়ে আশপাশের খোলা জায়গাসহ মুসল্লিরা কামারপাড়া সড়ক ও অলিগলিসহ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে নামাজ আদায় করেন।
এর আগে, র্যাব-পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থায় শুক্রবার বাদ ফজর ভারতের মাওলানা ওবায়দুল খোরশেদের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিনি উর্দুতে আম বয়ান করেন তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা জাকির হোসেন।
তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম ধাপে ঢাকাসহ দেশের ১৬ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। মুসল্লিরা জেলাওয়ারি নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন। আগামী ১৫ জানুয়ারি প্রথম ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 