News Bangla 24 BD | ‘খুনি’ সন্দেহে গ্রেপ্তার: দুই শিশুকে হাইকোর্টে হাজিরের নির্দেশ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

‘খুনি’ সন্দেহে গ্রেপ্তার: দুই শিশুকে হাইকোর্টে হাজিরের নির্দেশ


‘খুনি’ সন্দেহে গ্রেপ্তার দুই শিশুকে ২৯ জানুয়ারি হাইকোর্টে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মাধ্যমে দুজন উচ্চপদস্থ কর্মকর্তা দিয়ে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এর আগে গত ২৯ নভেম্বর ওই দুই শিশুকে গ্রেপ্তার করা শিশু আইনের ১৩, ১৪, ৪৪, ৪৫, ৪৭ ও ৫২ ধারার পরিপন্থী কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

একই সঙ্গে ওই দুই শিশুর পরিবারকে কেন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তাও জানতে চান আদালত।

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, মুখ্য মহানগর হাকিম, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, লালবাগ বিভাগের উপকমিশনার ও কামরাঙ্গীরচর থানার ওসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

আদালতে রিট আবেদনকারী আইনজীবী চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

পরে আব্দুল হালিম বলেন, ২৪ নভেম্বর একটি জাতীয় দৈনিকে `লাশের পরিচয় মেলেনি, খুনি সন্দেহে ২ শিশু গ্রেপ্তার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করা হয়।

ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই মাস আগে পুলিশ অজ্ঞাতপরিচয় এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছিল। ১০ দিন পর লাশটি নিখোঁজ এক শিশুর দাবি করে তার পরিবার খুনের মামলা করে। খুনি সন্দেহে পুলিশ দুই শিশুকে গ্রেপ্তার করে। বিচারিক হাকিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তাদের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠান।

লাশটির পরিচয় কিন্তু অজানাই আছে। ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, সে পানিতে ডুবে মারা গেছে। অভিযুক্ত দুই শিশু বলছে, মারধর করে তাদের মিথ্যা দায় স্বীকার করতে বাধ্য করা হয়েছে।

মামলাটি হয়েছে রাজধানীর কামরাঙ্গীরচর থানায়। পুলিশ অজ্ঞাতপরিচয় শিশুটির লাশ উদ্ধার করে গত ১ অক্টোবর, রাজধানীর কামরাঙ্গীরচরের কালুনগর খাল থেকে। বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম সেটা দাফন করে। এদিকে ২৯ সেপ্টেম্বর লালবাগ এলাকা থেকে আলিফ নামের নয় বছর বয়সি এক শিশু নিখোঁজ হয়েছে বলে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার বাবা উজ্জ্বল ভূঁইয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ