News Bangla 24 BD | শেষ হচ্ছে পরীমনির স্বপ্নজাল - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি অভিনীত ‘স্বপ্নজাল’ ছবির শুটিং শেষ হয়েছে সোমবার। বর্তমানে ছবির শুটিং চলছে চাঁদপুর জেলায়।

ছবির নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, ‘রাতেই ছবির শুটিং শেষ করছি। এরপর সবাই ঢাকা ফিরবো।’

গেল বছর শুরু হয় ‘স্বপ্নজাল’ ছবির শুটিং। এরপর কয়েক দফায় চাঁদপুর, কলকাতাসহ বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণের কাজ হয়।

ছবিতে জুটি হয়ে অভিনয় করছেন পরীমনি ও নবাগত ইয়াশ রোহান। পরীমনি আশা করছেন, এ ছবিটি বদলে দেবে তার ক্যারিয়ার। তিনি জানান, ‘স্বপ্নজাল’ নিয়েই এখন আমার সব ভাবনা। সাধ্যমতো চেষ্টা করেছি। চলচ্চিত্রটি নিয়ে প্রত্যাশা অনেক।’

ছবিটিতে পরীমনি ও রোহান ছাড়াও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ।

স্বপ্নজাল ছবির সংগীত পরিচালনা করছেন অর্ণব। প্রযোজনায় বেঙ্গল ক্রিয়েশনস।

এ বিভাগের অন্যান্য সংবাদ