News Bangla 24 BD | আরো এক বছর বায়ার্নে রোবেন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বায়ার্নের সঙ্গে আরো এক বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন ডাচ উইংগার এরিয়েন রোবেন। এ চুক্তির ফলে তিনি আরো এক বছর বায়ার্ন মিউনিখের সাথেই থাকবেন।
সোমবার এমনটাই ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
২০০৯ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে মিউনিখে পাড়ি জমান ৩২ বছর বয়সী রোবেন। এরপর ক্লাবটির হয়ে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পাশাপাশি জিতেছেন করেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, চারটি জার্মান কাপ ও বুন্দেস লিগার ৫টি শিরোপা।
বায়ার্নের সভাপতি কার্ল হেইঞ্জ রুমেনেগি বলেন, ‘নিজের পজিশনে রোবেন হচ্ছেন বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। এ পর্যন্ত তিনি আমাদের ক্লাবের সব মিলিয়ে আট বছর কাটিয়েছেন। এ সময় তিনি ক্লাবের হয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কাজ করে গেছেন। আরো এক বছরের জন্য তার গায়ে বায়ার্ন মিউনিখের জার্সি রাখতে পেরে আমরা আনন্দিত।’
রোবেন বলেন, ‘এফসি বায়ার্নে আরো এক বছর খেলার সুযোগ পেয়ে আমি খুশি। এটি বিশ্বের শ্রেষ্ঠ ক্লাবগুলোর একটি। পাশাপাশি এটি আমার এবং পরিবারের জন্য দ্বিতীয় হোম। এখানে আমি সর্বোচ্চ দক্ষতা দিয়ে খেলা চালিয়ে যেতে চাই এবং যতটা সম্ভব আরো বেশি সংখ্যক শিরোপা জিতে নিতে চাই।’
এ বিভাগের অন্যান্য সংবাদ