প্রচ্ছদ »
আইন ও মানবাধিকার
বর্ষপূর্তিতে প্রধানবিচারপতির বাণী ‘শৃঙ্খলা বিধিমালা হলে বিচারবিভাগ পৃথকীকরণের উদ্দেশ্য বাস্তবায়িত হবে’ - News Bangla 24 BD
বর্ষপূর্তিতে প্রধানবিচারপতির বাণী ‘শৃঙ্খলা বিধিমালা হলে বিচারবিভাগ পৃথকীকরণের উদ্দেশ্য বাস্তবায়িত হবে’
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, নিম্ন আদালতের বিচারকরা স্বতন্ত্র আচরণ ও শৃঙ্খলা বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত হলে নির্বাহী বিভাগ থেকে বিচারবিভাগ পৃথকীকরণের উদ্দেশ্য বাস্তবায়িত হবে।
তিনি বলেন, বিচারকদের শৃঙ্খলামূলক বিষয়ে নির্বাহী বিভাগের হস্তক্ষেপের সুযোগ থাকলে নিম্ন আদালতের বিচারকদের পক্ষে স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টির সম্ভবনা থাকে। প্রধানবিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণের ২ বছর পূর্তিতে আজ মঙ্গলবার বিকালে প্রধান বিচারপতি এক বাণীতে এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রের প্রত্যেক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্বতন্ত্র চাকরির বিধান রয়েছে। অধস্তন আদালতের বিচারকদের কাজের প্রকৃতি ও ধরন অন্যদের চেয়ে আলাদা। অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের বিষয়ে সরকারের সঙ্গে সামান্য দ্বিমত থাকলেও আশা করছি অচিরেই দূরীভূত হবে।
তিনি বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে ভারসাম্য নীতির প্রতিফলন হচ্ছে সংবিধানের মূল চেতনার অবিচ্ছেদ্য অংশ। বিচার বিভাগ এই সীমার বাইরে গিয়ে অন্য কোনো বিভাগের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। তেমনিভাবে আমিও প্রত্যাশা করি, রাষ্ট্রের অন্যান্য বিভাগ বিচার বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনরূপ হস্তক্ষেপ করবে না।
এ বিভাগের অন্যান্য সংবাদ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 