নবাগত চিত্রনায়ক এ বি এম সুমন এবং নবাগতা মুগ্ধতা জুটি বেঁধে অভিনয় করছেন ‘ভ্রমর’ শিরোনামের সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন আরমান সোহেল।
গত বছর সিনেমাটির শুটিং শুরু হয়। ইতোমধ্যে ৬০ ভাগ কাজ শেষ করেছেন নির্মাতা। বাকি কাজ শেষ করে চলতি বছরই সিনেমাটি মুক্তি দিবেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন নির্মাতা সোহেল আরমান।
‘ভ্রমর’ সিনেমার বর্তমান অবস্থা প্রসঙ্গে সোহেল আরমান বলেন, ‘এখন পর্যন্ত সিনেমাটির ৬০ ভাগ কাজ শেষ করেছি। এখন অভিনয়শিল্পীদের শিডিউলের ব্যাপারসহ আনুসাঙ্গিক কিছু আয়োজন রয়েছে। যেমন- গান নির্মাণ থেকে বেশ কিছু কাজ চলছে। এখন যে সিনেমার কাজ থেমে আছে তা কিন্তু না। সিনেমার কাজ চলছে।’
তিনি আরো বলেন, ‘আসলে সিনেমার শুটিং টানাও শেষ করা যায়। তবে এ সিনেমার শুটিং টানা শেষ করা যাবে না। কারণ এর শুটিং সিলেটের দুর্গম পাহাড়ে করতে হচ্ছে। এটা সিজনের উপর নির্ভর করছে। এজন্য অতি শীত কিংবা বর্ষায় শুটিং করা সম্ভব নয়। ডাকাত বাহিনীর গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। গল্পে ডাকাত বাহিনী খালসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। যার কারণে সব সময় শুটিং করা যাচ্ছে না।’
‘আর আমি ভালো কাজ করতে চাই। আর এজন্য তাড়াহুড়ো করে কাজ করতে বিশ্বাসী নই। তা ছাড়া পরিচালকের সঙ্গে প্রযোজকের অর্থনৈতিক যে টানাপোড়েন হয় তেমন কিছুও আমার এ সিনেমা নিয়ে হয়নি। আগামী মার্চের দিকে সিনেমাটির বাকি অংশের শুটিং করার পরিকল্পনা রয়েছে। আমি সর্বাত্মক চেষ্টা করব এ বছর সিনেমাটি মুক্তি দিতে।’ বলেন সোহেল আরমান।
সোহেল আরমান পরিচালিত প্রথম সিনেমা ‘এইতো প্রেম’। ‘ভ্রমর’ তার দ্বিতীয় চলচ্চিত্র।

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
আগামী ৬ মাসে চালু হচ্ছে ৫টি শিশু হাসপাতাল
১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির 