News Bangla 24 BD | ভালোবাসা দিবসে মুহিনের অ্যালবাম - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

নিজের পঞ্চম একক অ্যালবামের কাজ নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী মুহিন। তার প্রযোজনা সংস্থা ‘গল্প এন্টারটেইনমেন্ট’ থেকে আগামী ভালোবাসা দিবসে মুহিনের এই নতুন এককটি বাজারে আসবে। অ্যালবামে সাতটি গান থাকবে। সবগুলো গানের কথা ও সুর শিল্পীর নিজেরই। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘কলিজায় লাগেরে’। এরইমধ্যে মুহিন তার অ্যালবামটির টাইটেল সং কলিজায় লাগেরে’র মিউজিক ভিডিও নির্মাণেরও প্রস্তুতি নিয়েছেন। আসছে ২৫ জানুয়ারি মিউজিক ভিডিওর কাজ শেষ করবেন বলে জানিয়েছেন তিনি। এর সঙ্গীতায়োজন করেছেন সোলস ব্যা-ের মাসুম হোসেন। মুহিন আরও জানান, নিজের অ্যালবামের বাইরে চলতি বছর আর কোনো নতুন গান গাইবেন না তিনি। এ বছর নিজের গাওয়া গানগুলোই তার জন্য নতুন এক চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছেন মুহিন। বছরজুড়ে তিনি একটার পর একটা মিউজিক ভিডিও করবেন নিজের অ্যালবামের গান নিয়ে। আর সেগুলোই তিনি ইউটিউব’সহ বিভিন্ন চ্যানেলে প্রচার করবেন। মুহিন বলেন, ‘২০১৭ সালটা শুধু নিজের গানেই সময় দিবো। নতুন বছরটা আমার জন্য নতুন এক চ্যালেঞ্জ। সেইসাথে আমি আরেকটি বিষয় বলতে চাই, তা হলো- বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও কন্ঠশিল্পীদের এজেন্সী মেনটেইন করা উচিত। এতে করে যার যা প্রাপ্য তা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন চলতি বছরটায় নিজের সঙ্গীত ক্যারিয়ারে ভালো কিছু যুক্ত করতে পারি।’ এদিকে আগামীকাল ১৯ জানুয়ারি মুহিন তার পাঁচ বছর বয়সী একমাত্র ছেলে কিংশুক খান মিশরকে নিয়ে পারিবারিকভাবে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। ২০ জানুয়ারি তিনি পাবনা ক্যাডেট কলেজের মঞ্চে গান পরিবেশন করবেন। এই কলেজেরই প্রাক্তন ছাত্র তিনি। মুহিনের সর্বশেষ একক অ্যালবাম ছিলো ‘ধুমধারাক্কা’। এটি গল্প এন্টারটেইনমেন্ট থেকেই বাজারে আসে। তার অন্য তিনটি একক অ্যালবাম হচ্ছে ‘তোমার জন্য’, ‘ঘুম আসে না’ ও ‘গোপন কথা’।

এ বিভাগের অন্যান্য সংবাদ