News Bangla 24 BD | বাংলাদেশে অভিষেকের অপেক্ষায় কলকাতার রাতাশ্রী - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

বাংলাদেশে অভিষেকের অপেক্ষায় কলকাতার রাতাশ্রী


ডেস্ক: ওপার বাংলার অভিনেত্রী রাতাশ্রী দত্ত। ভারতের উড়িশ্যার একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পথচলা শুরু করেন। এর আগে ফটোশুট আর মডেলিংয়ে ব্যস্ত ছিলেন তিনি।

এবার বাংলাদেশের ছবিতে অভিষেক হচ্ছে এ নায়িকার। ছবির নাম ‘তুখোড়’। পরিচালক মিজানুর রহমান লাবু। এ ছবিতে আরেক নবাগত নায়ক শিবলী নোমানের সঙ্গে জুটি বেঁধেছেন রাতাশ্রী।

প্রথমবার বাংলাদেশী কোনো ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ”চূড়ান্তভাবে ক্যামেরার সামনে যাওয়ার আগে রিহার্সেলে অংশ নিতে হয়েছে আমাকে। শুধু আমি নই। তুখোড় সিনেমার প্রত্যেক অভিনয়শিল্পী রিহার্সেল করার পরই দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। সবার চেষ্টায় একটি ভালো গল্প এবং নির্মাণশৈলীর ছবি হয়েছে তুখোড়। আশা করি সবার ভালো লাগবে।”

ছবিতে রাতাশ্রী ও শিবলী ছাড়া আরও অভিনয় করেছেন আলিরাজ, বাপ্পারাজ, শিমুল খান, লাক্স সুন্দরী সামিহা ও সোমা, রহমতউল্লাহ্, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন অপু, শিখা খান ও শায়েরী।

আগামী ২০ জানুয়ারি সারাদেশে মুক্তি পাবে ছবিটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ