বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনের বয়ান চলছে
শনিবার বাদ ফজর ভারতের মাওলানা জমশেদের বয়ান দিয়ে শুরু হয়েছে টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিন। বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন লাখো মুসল্লি। এর মধ্যে চলছে চিল্লাভিত্তিক আলোচনা।
ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের উদ্দেশে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেমরা কোরআন-হাদিসের আলোকে বয়ান করছেন। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত এ বয়ান চলছে।
কাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা তথা ৫২তম বিশ্ব ইজতেমা। এর আগ পর্যন্ত তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিরা পর্যায়ক্রমে আখলাক, ইমান ও আমলের ওপর বয়ান পেশ করবেন।
ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা জামাতবদ্ধ হয়ে গত বুধবার রাত থেকে আসতে শুরু করেছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে পৌঁছে শুরু করেন জিকির-আসগার।
এর আগে একই ময়দানে গত ১৩ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে ঢাকা ও গাজীপুরসহ ১৭ জেলার মুসল্লিরা অংশ নেন। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্ব। চার দিন পর শুক্রবার শুরু হয় দ্বিতীয় পর্ব।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, মুসল্লিদের নিরাপত্তায় প্রতিটি খিত্তায় (মুসল্লিদের জেলাওয়ারি অবস্থানস্থল) সাদাপোশাকে পুলিশ সদস্যরা কাজ করছেন। এ ছাড়া রাস্তাঘাট, ব্যস্ততম স্থানসহ পুরো ইজতেমা ময়দান নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।

রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 