News Bangla 24 BD | এখনই নয় ‘ডন ৩’ : শাহরুখ - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

‘ডন ৩’ নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন শাহরুখ খান। বুধবার একটি প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘ডন হল এমন একটি সিনেমা, যার শেষাংশ দেখলে বারবারই মনে হয় যে ‘শেষ হয়েও হইল না শেষ’।

যদিও ‘ডন’ ছবির পরিচালক ফারহান আখতার জানিয়েছেন, এখনও ‘ডন ৩’ এর স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়নি। তা সত্ত্বেও সিক্যুয়েলের যুগে ‘ডন ৩’ নিয়ে আলোচনা সবার মুখে মুখে। তবে সম্ভবত এই বছরই শুরু হবে এই ছবির চিত্রনাট্য লেখার কাজ।

১৯৭৮ এর অমিতাভ বচ্চনের ‘ডন’ ছিল বলউড জগতের একটি মাইলস্টোন। এরপর ২০০৬ এ মুক্তি পায় ‘ডন’ এরই রিমেক ‘ডন: দ্য চেস বিগিনস্’। এরপর ২০১১ সালে মুক্তি পায় সেই ছবির সিক্যুয়েল ‘ডন ২’। ‘ডন’ এর সিক্যুয়েলের ব্যাপারে কথা বলতে গিয়ে সুপারস্টার শাহরুখ খান ‘রা ওয়ান’ র সিক্যুয়েলের কথা টেনে আনেন।

অবশ্য শাহরুখ খান আপাতত পরবর্তী ছবি রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’র প্রোমোশন নিয়ে ব্যস্ত। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে এটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ