News Bangla 24 BD | দায় কাঁধে তুলে নিলেন বাণী কাপুর - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

২০১৩ সালে শুদ্ধ দেশি রোমান্স সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন বাণী কাপুর। এরপর মাঝে আহা কল্যাণাম নামে একটি তামিল সিনেমায় অভিনয় করেন তিনি। গত বছরের আলোচিত সিনেমা বেফিকরে’র মাধ্যমে আবারো আলোচনায় আসেন এ অভিনেত্রী। কিন্তু মুক্তির আগে সাড়া ফেললেও সিনেমাটি বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে ব্যর্থ হয়।

যশ রাজ ফিল্মসের ব্যানারে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট তৈরি করতে চেয়েছিলেন বাণী। শোনা যায়, এজন্য ঠোঁটে সার্জারিও করিয়েছেন তিনি। কিন্তু সিনেমাটি তার ক্যারিয়ারে খুব একটা সুবিধা এনে দিতে পারেনি। তবে সিনেমার ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষ না দিয়ে নিজেকেই দুষলেন বাণী।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাণী কাপুর বলেন, ‘আমি জানি সিনেমাটি এক পেশে রিভিউ পেয়েছে। আগামী বছরগুলোতে এ ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।’

আমি সব সময় মনে করেছি, বেফিকরে আমার জন্য একটি বড় বাজি এবং ঝুঁকি। কারণ এ সিনেমার সবাই ইতোমধ্যে নিজেদের নিজ নিজ ক্ষেত্রে প্রমাণ করেছেন। একমাত্র আমিই নতুন এবং আমাকে গ্রহণ করবে কী করবে না এ বিষয়ে সংশয় ছিল।’

তিনি আরো বলেন, ‘আদিত্য তার মূল পছন্দে না গিয়ে আমাকে নিয়েছেন। তাই আমি মনে করি, যদি কোনো কিছু ঠিকভাবে কাজ না করে সম্ভবত সেটি আমি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ