ভারতীয় সিনেমায় ইতিহাস গড়তে চলেছেন এই অভিনেত্রী
তিনি কোনও বিখ্যাত নায়িকা নন। ভারতীয় সিনেমা নিয়ে যুগান্তকারী কোনও গবেষণা বা কাজও করেননি। অথচ তিনিই সিনেমার ইতিহাসে নজির গড়তে চলেছেন। তিনি অঞ্জলি আমির। প্রথম রূপান্তরকামী হিসেবে ভারতীয় সিনেমায় অভিষেক হতে চলেছে তার।
আজকের এই নজিরের পিছনে অবশ্য আছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। যে সংগ্রাম রূপান্তরকামীদের নিজস্ব। দশম শ্রেণির পর থেকেই নিজের মধ্যে পরিবর্তন অনুভব করেন অঞ্জলি। কিন্তু পরিবার ও সমাজ তার এই ইচ্ছাকে স্বীকৃতি দিতে নারাজ। যদিও হাল ছাড়েননি অঞ্জলি। ঘরছাড়া হতে হয়েছিল তাকে। রূপান্তরকামীদের সঙ্গেই থাকতেন ভারতের বেঙ্গালুরুতে।
ব্যক্তিগত সেই লড়াই করতেই করতেই এবার ভারতীয় সিনেমার ইতিহাসে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেললেন তিনি। রূপান্তরকামী হিসেবে তিনিই প্রথম অভিনেত্রী, যাকে লিড রোলে দেখবে দর্শক। মালয়ালম একটি ছবিতে কাজ করছেন অঞ্জলি। চলতি বছরেই ছবিটি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। নিজের এই সাফল্যকে রূপান্তকামীদের সংগ্রামের জয় হিসেবেই চিহ্নিত করেছেন অঞ্জলি।

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা 