News Bangla 24 BD | ৬০ হলে মুক্তি পাচ্ছে ভালোবাসা এমনই হয় - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

৬০ হলে মুক্তি পাচ্ছে ভালোবাসা এমনই হয়


আলোচিত ‘ভালোবাসা এমনই হয়-গুডমর্নিং লন্ডন’ ছবিটি শুক্তবার (২৭ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্স, বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী সিনেপ্লেক্স, মধুমিতা, শাহীন হলসহ দেশজুড়ে ৬০টিরও বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। তবে আগামীতে হল সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ছবির নির্মাতা তানিয়া আহমেদ।

এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘ফেয়ার এন্ড হ্যান্ডসাম- হ্যান্ডসাম দ্যা আলটিমেটম্যান’ খ্যাত ইরফান সাজ্জাদ ও লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। অন্যান্য চরিত্রে আছেন মীর সাব্বির, মিশু সাব্বির, তারিক আনাম খান প্রমুখ।

ইরফান সাজ্জাদ বলেন, ‘শুক্রবার ছবিটি মুক্তি উপলক্ষে আমরা ঢাকার বিভিন্ন হলে যাবো। দর্শকদের প্রতিক্রিয়া জানবো। তাদের সঙ্গে বসে ছবি দেখবো। তবে পরবর্তীতে ঢাকার বাইরেও যাওয়ার ইচ্ছে আছে।’

এই ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। কিছুদিন আগে রোমান্টিক গল্প নির্ভর এই ছবির ট্রেলার, গান এবং পোস্টার প্রকাশ পেয়েছে। সেগুলো দর্শকদের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে।

দর্শকরা আশা প্রকাশ করছেন ভালোবাসা এমনই হয় ছবিটি মন্দার বাজারে সাড়া জাগাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ