News Bangla 24 BD | সবচেয়ে কম বয়সী হাফেজ সুহাইমা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

মাত্র ৭ বছরেরও কম বয়সে পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করেছে শিশু আয়েশা সিদ্দিকা সুহাইমা। হাফেজ আয়িশা সিদ্দিকা সুহাইমার বয়স মাত্র ৬ বছর ৮ মাস।

হাফেজা আয়িশা সিদ্দিকা সুহাইমার পিতা-মাতার পরিচালিত প্রতিষ্ঠান রাজধানীর টিকাটুলীর মারকাজুল হাফেজা ইন্টারন্যাশনালের ছাত্রী ছিল সে। পিতার মাতার নিবিড় তত্ত্বাবধানে অল্প বয়সেই পবিত্র কুরআন হিফজ করতে সক্ষম হয় সে।

হাফেজ আয়িশা সিদ্দিকা সুহাইমার বাবা কারী সালামাতুল্লাহ এ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং মা হাফেজ আবিদা সুলতানা এ মাদরাসার শিক্ষিক। তাদের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানার মুন্সিরডেইল গ্রামের।

উল্লেখ্য যে, পিতা-মাতার নিয়মিত তত্ত্বাবধানে সে অল্প বয়সে কুরআনুল কারিম হিফজ করতে সক্ষম হয়েছে। এ মাদরাসা থেকে এ বছর ৮ জন ছাত্রী হিফজ সম্পন্ন করেছে। আগামী ৩১ মার্চ জাতীয় হিফজ প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হবে।

হাফেজ আয়িশা সিদ্দিকা সুহাইমা সবার দোয়া প্রার্থী। আল্লাহ তাআলা এ ক্ষুধে হাফেজকে কুরআনের খেদমতে কুবল করুন। কুরআনের বাণী মানুষের নিকট পৌছে দেয়ার তাওফিক দান করুন। আমিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ