News Bangla 24 BD | ময়না ছবিতে মাহির নায়ক দেব! - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

তরুণ নির্মাতা অনন্য মামুন ‘ময়না’ শিরোনামের একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন। ছবিটি প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া।

এমন খবর ২৯ জানুয়ারি সকালে জাগো নিউজের বিনোদন বিভাগে প্রকাশ হয়। তবে সে খবরে ছবির নায়ক, নায়িকা কে হবেন সেটা নির্মাতা-প্রযোজকের চাওয়ায় চমক হিসেবে রাখা হয়েছিল।

নতুন করে জানা গেল, ‘ময়না’ ছবির নায়িকা থাকছেন মাহিয়া মাহি। তার নায়ক দেব! এরই মধ্যে টালিগঞ্জের এই সুপারস্টারের সঙ্গে প্রাথমিক আলাপ সেরেছেন নির্মাতা মামুন।

‘অস্তিত্ব’ ছবির এই নির্মাতা বলেন, ‘ময়না’ ছবির নায়িকা থাকছেন মাহি। আর তার নায়ক হিসেবে দেবকে ফার্স্ট চয়েজ রেখেছি। তবে চূড়ান্ত হয়নি।

অনন্য মামুন বলেন, “এখন শিডিউল মেলাতে পারলেই দেবই হবেন ‘ময়না’র নায়ক। আর মিস হলে সোহমকে নেয়া হবে।”

‘ময়না’ ছবিটি মুক্তি দেয়া হবে আগামী রোজার ঈদে।

এ বিভাগের অন্যান্য সংবাদ