News Bangla 24 BD | সেরা পোশাকধারী নারীর তালিকায় প্রিয়াংকা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

সেরা পোশাকধারী নারীর তালিকায় প্রিয়াংকা


বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া একের পর এক সাফল্য বাগিয়ে নিজেকে প্রমাণ করে চলেছেন। বলিউড থেকে হলিউড সবখানেই রেখেছেন নিজের যোগ্যতার চিহ্ন। বেশ কয়েকবার নির্বাচিত হয়েছেন বলিউডের বর্ষসেরা নারী। এবার আরো একটি সাফল্য হাতের মুঠোয় এনেছেন প্রিয়াংকা চোপড়া।

সম্প্রতি একটি খ্যাতনামা ফ্যাশন ম্যাগাজিন বিশ্বের সেরা ১৫০ জন পোষাকধারী নারীর নামের তালিকা প্রকাশ করেছে। আর সে তালিকায় স্থান করে নিয়েছেন বলিউডের এই গ্ল্যামার গার্ল।

তালিকায় জেনিফার লোপেজ, ম্যাডোনা, শার্লিজ থেরনের মতো ফ্যাশনেবল তারকাদের নামের সাথে আছে প্রিয়াংকা চোপড়ার নামটাও। এমন সাফল্যে উচ্ছ্বসিত প্রিয়াংকা টুইটারে এক বার্তায় ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।

ধারনা করা হচ্ছে, গত বছর মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজ ও অস্কার অনুষ্ঠানে বাহারি পোষাকে হাজির হয়েই নজর কাড়েন সবার। আর তার ফলেই নিজের নাম উঠিয়ে নিলেন বিশ্বের সেরা ১৫০ জন নারী পোষাকধারীর তালিকায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ